বিজ্ঞাপন

দোহারে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান করা হয়।

এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

তিনি বলেন, মৎস্য আইন সম্পর্কে জেলেদের ধারণা থাকতে হবে। প্রতি বছর মা ইলিশ সংরক্ষণের সময় নির্ধারিত সময় বেধে দেওয়া হয়। তখন অনেকে আইন অমান্য করে নদীতে মাছ ধরতে যান। এতে করে আমাদের জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে। তাই সকলকে আইন মেনে মাছ শিকার করতে হবে।

অনুষ্ঠানে দোহার উপজেলা মৎস কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, পৌরসভার ইঞ্জিনিয়ার এমএম মামুনুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হায়দার আলী হিরু, ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পা আক্তানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, উপজেলা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি, উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন