বিজ্ঞাপন

ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেত্রী অনন্যা রাজ

ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগার পর গত ১৫ জুলাই রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তার। সম্প্রতি এ খবর প্রকাশ্যে এনেছে অভিনেত্রীর পরিবার।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই হৃদয়বিদারক খবরটি জানিয়েছে অনন্যার পরিবার। একইসঙ্গে তাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা অনন্যার পরিবার। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে, গত ১৫ জুলাই প্রথম প্রহরে মারা গেছেন অনন্যা। ঘুমের মধ্যে শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন। একজন যোদ্ধার মতো সেসবের বিরুদ্ধে লড়াই করছিলেন অনন্যা।

এছাড়াও বলা হয়েছে, অনন্যা খুবই শক্ত মনের মানুষ ছিল এবং রানির মতো জীবনযাপন করেছে। তার শূন্যতা খুব গভীরভাবে অনুভব করব। আমরা তার আত্মার জন্য প্রার্থনা করার অনুরোধ করছি।

প্রসঙ্গত, অনন্যা ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী। যিনি হিন্দি ও আঞ্চলিক উভয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজস্ব পরিচয় তৈরি করেছিলেন। মুম্বাইতে বেড়ে ওঠা এ তরুণী চলচ্চিত ও মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে বিনোদন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। পরে ধীরে ধীরে কাজের মাধ্যমে স্বতন্ত্র পরিচয় তৈরি করেন।

২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন অনন্যা। তারপর ‘দ্য ফাইনাল এক্সিট’ (২০১৭) এবং ‘ঘোস্ট’ (২০১৯) চলচ্চিত্রে অভিনয় করেন। মিউজিক ভিডিওতে তার অভিনয় দর্শকদের আরও কাছে পৌঁছাতে সহায়তা করেছে।

তিনি হিন্দি চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক চলচ্চিত্রেও কাজ করেছেন। তেলেগু চলচ্চিত্র ‘থগ্‌গেদে লে’ এবং ত্রিভাষিক চলচ্চিত্র মাদ্রাজ গ্যাং’র মতো প্রজেক্টে করেছেন। শ্রীনিবাস রাজু পরিচালিত ২০২২ সালের তেলেগু সাসপেন্স থ্রিলার ‘থগ্‌গেদে লে’ চলচ্চিত্রে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই এবং পি. রবি শংকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অনন্যা।

পড়ুন : অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার প্রেমিক কারাগারে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন