মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক দুটি অভিযানে ১৪ লাখ ১০ হাজার ১৪৫ টাকা মূল্যের ভারতীয় মদ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও বিড়ি উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
সোমবার সকালে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ পশ্চিমমাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১৩৯ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯৫ হাজার ১৪৫ টাকা।
এদিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল নামক স্থানে পৃথক অভিযানে ১০ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ১৫ হাজার টাকা।
৪৭ বিজিবি জানায়, উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন:শুল্ক গোয়েন্দার অভিযানশাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ
ইমি/


