২০২৬ নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিসিবির মিডিয়া বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্কোয়াড ঘোষণা করা হয়।
এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেট; বাংলাদেশের দুই দলেই অধিনায়ক হিসেবে রয়েছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে রয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
বাংলাদেশের স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
পড়ুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ : শান্তদের ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল


