ভোলার লালমোহনে লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও লালমোহন উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা শাখার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, মো. শফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন এবং লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি ও লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন করিমরোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ।
অনুষ্ঠানটি সম্পাদনা ও পরিচালনায় ছিলেন, লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির হাওলাদার।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা ছাদেক মিয়া জান্টু ও কাজী হাসানুজ্জামানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রিয় দুই নেতার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতের উদ্দেশ্যেই এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের দায়ে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ড


