বিজ্ঞাপন

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে বৃদ্ধসহ ২ জনের সাজা

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ঘাগড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আটপাড়া থানাধীন ঘাগড়া মধ্যপাড়া গ্রামের মৃত চাঁনফর আলীর ছেলে মো. ফরেজ আলী (৭০) এবং একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. ইয়াছিন মিয়া (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে আটপাড়া উপজেলার ঘাগড়া মধ্যপাড়া গ্রামে আসামিদের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালায় ডিএনসির একটি আভিযানিক দল। এ সময় বসতঘরের ভেতর থেকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে মো. ফরেজ আলী ও মো. ইয়াছিন মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। আটককৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং আসামিরা নিজেদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।

রায়ে মো. ফরেজ আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করার পাশাপাশি উভয়কে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানামূলে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলাব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

পড়ুন : ইটের টুকরা পড়াকে কেন্দ্র করে নেত্রকোনায় শ্রমিককে রড দিয়ে পিটিয়ে জখম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন