বিজ্ঞাপন

অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের জন্য আবারও তাগিদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠিটি পাঠানো হয়েছে। এতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে ওই পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন না হলে এর দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে এবং তিনি বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন বন্দি থাকা আরও ১৭৪ বাংলাদেশি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন