বিজ্ঞাপন

দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভায় জেলার ছয় উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পেশাগত নানা সমস্যার মধ্য দিয়ে কাজ করছেন দলিল লেখকরা। দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের সম্পৃক্ত করা, ভাতা বৃদ্ধি এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

আলোচনা সভা শেষে দাবিগুলো বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন দলিল লেখকরা। পরে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল বের করেন তারা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের হাতে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগতভাবে সম্পৃক্ত করা, দলিল লেখকদের ভাতা বৃদ্ধি, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল প্রস্তুতের সুযোগ না দেওয়া এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান বক্তারা।

পড়ুন : সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন