মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা স্থাপনের ফলে পরিবহন খাতে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অটো সুপার ফাইন সিস্টেম এআই ক্যামেরা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটি মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ যেই হোক ক্যামেরায় রেকর্ড থাকবে।’
এ সময় মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। থ্রি-হুইলারগুলো বাজার, ফিলিং স্টেশন ও পিডার রোডে চলাচল করবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এখন থেকে মহাসড়কে ওভারস্পিড, অবৈধ পার্কিং কিংবা উল্টোপথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।
আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার পর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলা ও জরিমানার নোটিশ পাঠানো হবে। পাশাপাশি ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পড়ুন: যৌথ জরিপ: ট্রাম্পের কর্মকাণ্ডে ৬৪ শতাংশ মার্কিনিদের অসন্তোষ
আর/


