বিজ্ঞাপন

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘হলে জানবেন।’

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

পড়ুন: যৌথ জরিপ: ট্রাম্পের কর্মকাণ্ডে ৬৪ শতাংশ মার্কিনিদের অসন্তোষ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন