বিজ্ঞাপন

অবশেষে ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (১৮ আগস্ট) ৩০ বছর বয়সী এই তারকাকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তিতে নিজেদের ডেরায় নিয়েছে কাতালান ক্লাবটি।

বিজ্ঞাপন

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পাশাপাশি দুই ক্লাবের মধ্যে দলবদলের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হওয়ার পর রদ্রির যোগদানের খবর প্রকাশ করে বার্সেলোনা।

ম্যানচেস্টার সিটির অধ্যায় শেষে এবার বার্সেলোনায় নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছেন রদ্রি। কাতালান ক্লাবে জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রিদের সঙ্গে ক্লাব ফুটবলেও একসঙ্গে খেলবেন তিনি।

রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনাকে গুনতে হচ্ছে ৭ কোটি ৬৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা। যদিও দলবদলের আর্থিক বিষয়াদি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কোনো পক্ষ।

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও সোমবার বার্সেলোনায় পৌঁছে নিজের নতুন ঠিকানা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রদ্রি। বার্সেলোনার হয়ে খেলাকে তিনি নিজের ‘স্বপ্ন’ বলেও উল্লেখ করেন।

বিমানবন্দরে সাংবাদিকদের রদ্রি বলেন, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বার্সেলোনার হয়ে খেলা আমার জন্য স্বপ্নের মতো। সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। তাদের অনেকের সঙ্গেই আমার আগে থেকেই পরিচয় আছে। এখন কাজ শুরু করার এবং মাঠে নিজের সেরাটা দেওয়ার সময়।

শুরুর দিকে রদ্রিকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অরজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার বেছে নিয়েছেন বার্সেলোনাকেই।

পড়ুন : হ্যারি কেইনকে সৌদি লিগে নিতে চায় আল-হিলাল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন