বিজ্ঞাপন

হঠাৎ বদলি বিশ্বম্ভরপুর থানার ওসি শাহিন মিয়া

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়াকে প্রশাসনিক কারণে বদলি করে দিরাই সার্কেলে পুলিশ পরিদর্শক (সি-২) হিসেবে পদায়ন করা হয়েছে।

‎সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে ১৬ আগস্ট ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশ নং-৫৯/২০২৬-এ এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন (পিপিএম) স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

‎আদেশ অনুযায়ী, ওসি শাহিন মিয়া বিশ্বম্ভরপুর থানা থেকে দায়িত্ব ছেড়ে দিরাই সার্কেলে নতুন কর্মস্থলে যোগ দেবেন। এ বিষয়ে জেলা পুলিশের বিভিন্ন শাখা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

‎জেলা পুলিশের এ প্রশাসনিক বদলির পর বিশ্বম্ভরপুর থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো পৃথক কোনো আদেশ জারি করা হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন