বিজ্ঞাপন

কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ নাগরিক টিভির সাবেক প্রতিনিধি দেবাশীষ দত্ত মারা গেছেন

ভারতের কলকাতায় অগ্নিকান্ডে নিহত হয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত সহ চারজন। এ ঘটনায় অন্যরা হলেন, দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শারমিন (২৫), তাদের দুই বছর বয়সী শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শশুর মো. আকরাম আলী (৬৪)। আকরাম আলীর বাড়ি কুষ্টিয়ার থানাপাড়ায়। সাংবাদিক দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আরোয়া পাড়ার দিলীপ দত্তের পুত্র।

বিজ্ঞাপন

জানা গেছে, গত চার আগস্ট স্ত্রীর চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুর নারায়নন হাসপাতালে যান তিনি। কন্যা মহিমা দত্ত (৬) কে রেখে যান তিনি। চিকিৎসা শেষে গতকালই কলকাতায় ফিরেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জাতীয় দৈনিক আজকের পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন, কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নাগরিক টেলিভিশনের সাবেক কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

পড়ুন : চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন