জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
তবে ১ হাজার ৪৫৭ কোটি টাকা ব্যয়ে দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনা এবং তুরাগ নদী সুরক্ষার ঢাকা মেট্রো প্রকল্প অনুমোদনের তালিকা থেকে বাদ পড়েছে।
পড়ুন: কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ নাগরিক টিভির সাবেক প্রতিনিধি দেবাশীষ দত্ত মারা গেছেন
আর/


