কারাগারে আটক সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
এর আগে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষ থেকে ওই আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আর/


