বিজ্ঞাপন

ঝিনাইদহে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরের প্রায় দেড় শতাধিক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে । আজ বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের একটিকমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিভিন্ন বই দিয়ে সংবর্ধনা দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখা। অনুষ্ঠানে ঝিনাইদহ পৌরসভার দেড়শতাধিক এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

ঝিনাইদহ শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল এডমিশনের সাবেক প্রধান পরিচালক ডা. কাজী কামরুল হাসান শিশির, বিজিএমইএ এর স্ট্যান্ডিং কমিটি বিল্ডিং সিকিউরিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ আলী ও ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি তানজিম বিন আলীম।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে পবিত্র হজ্জ ও ওমরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন