আজ বুধবার সকাল থেকে দলে দলে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মুনাজ্জির হোসেন’র সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামছুর রহমান ও আহমেদ হুমায়ুন রশিদ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা কমিটির সদস্য নুর জালাল মন্টি, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, আতাহার চৌধুরী হাসান, শাহীন মিয়া, দেবাশীষ সরকার, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, জুবায়ের আহমেদ, আব্দুল করিম, শাখাওয়াত হোসেন পলাশ, ওবায়দুর রহমান শাওন, তারেক হোসেন রাজ, লুতফুর রহমান তালুকদার ও নাছির আলীসহ জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই দুর্যোগে মানবসেবা, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে। আগামী দিনেও শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে দেশ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

