ঢাকার সাভারের আড়াপাড়া এলাকায় মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাটির প্রধান শিক্ষক রবিউল আওয়ালকে(২৮) আটক করেছে পুলিশ।
আজ বেলা ১টার দিকে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিতে করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম।
তিনি বলেন, মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে রবিউলকে আটক করা হয়। রবিউল মাদ্রাসাটির প্রধান শিক্ষক।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন


