বিজ্ঞাপন

‎বিদ্যালয়ের ফলাফল নিয়ে হতাশা, পাঠদানে যত্নশীল হওয়ার আহ্বান

‎কুড়িগ্রাম পৌর শহরের এম এ ছাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। আগামীতে সন্তোষজনক ফলাফল অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ফারুক।

‎বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে পাঠদান, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নের বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

‎মতবিনিময়কালে স্থানীয়রা বলেন, আগামী এসএসসি পরীক্ষায় বিগত বছরের তুলনায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগী হয়ে পাঠ গ্রহণ এবং অভিভাবকদের নিয়মিত খোঁজখবর নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ২২ জন শিক্ষার্থীর মধ্যে পরবর্তীতে মাত্র একজন কৃতকার্য হয়েছেন। চলতি বছর ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৭ জন। এ ধরনের ফলাফলে বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

‎মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ফারুক বলেন, শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক-শিক্ষিকাদের আরও যত্নশীল হতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদেরও আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামীতে বিদ্যালয়ের ফলাফল ও শিক্ষার মান উন্নত করা সম্ভব।

‎তিনি আরও বলেন, বিদ্যালয়ের সুনাম অর্জন ও ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

‎মতবিনিময়কালে প্রাক্তন শিক্ষার্থী মো.ফিরোজ আহমেদ রনি আহমেদ, আল ইমরান হোসেন, মিঠু সরকার, আরমান হোসেনসহ স্থানীয় ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন