রাজবাড়ীর গোয়ালন্দে কৃষককার্ড বাস্তবায়নের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের আয়োজনে-গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারের সভাপতিত্বে-মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, সাবেক সাধারন সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস,ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমজাদ হোসেন, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেল,ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ মাষ্টারসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


