বিজ্ঞাপন

কমতে পারে মোবাইল কলরেট, বিটিআরসির নতুন উদ্যোগ

দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের অভিযোগের প্রেক্ষিতে কলরেট কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইলে কথা বলার খরচ কমাতে গ্রাহকদের সুবিধার্থে ভয়েস কলের সর্বনিম্ন রেট বা ফ্লোর প্রাইস পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক উন্মুক্ত গণশুনানিতে গ্রাহকদের প্রশ্নের জবাবে কমিশন কর্তারা এ কথা জানান।

বিজ্ঞাপন

গণশুনানিতে জামালপুর থেকে যুক্ত হওয়া এক গ্রাহকের প্রশ্নের প্রেক্ষিতে বিটিআরসি জানায়, বর্তমানে দেশে ভয়েস কলের সর্বনিম্ন ট্যারিফ ৪৫ পয়সা এবং সর্বোচ্চ ২ টাকা নির্ধারিত রয়েছে। সাধারণ মানুষের স্বস্তি ও সুবিধার কথা চিন্তা করে এই সর্বনিম্ন হার আরও কমানোর বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। 

পাশাপাশি হাওরসহ দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান সংস্থাটির প্রকৌশল ও পরিচালনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিসুল আলম পারভেজ।

কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১-এর সংশোধিত ২০২৬ সালের ৮৭ ধারা অনুযায়ী এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নিয়মিত এমন গণশুনানির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যা ও মতামত তুলে ধরতে পারেন। 

বিটিআরসি জানায়, এবারের শুনানিতে অংশ নিতে ১৭ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে ২ হাজার ৯৯০ জন নিবন্ধন করেছিলেন, যার ভিত্তিতে কলরেটের পাশাপাশি ডাটা ক্যারি-ফরওয়ার্ড, এনইআইআর, স্প্যাম এসএমএস প্রতিরোধ এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় মোবাইল টাওয়ার সচল রাখার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও কারিগরি বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

পড়ুন:ব্যাংকে চাকরি নিলেন অভিনেত্রী তমা মির্জা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন