বিজ্ঞাপন

মেহেরপুরে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের পশ্চিম ধর্মদহ মাঠে অভিযান চালিয়ে ১৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের ট্যাবলেট উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৪৭ বিজিবি সূত্রে জানা গেছে, কাজিপুর বিওপির একটি চৌকস টহল দল পশ্চিম ধর্মদহ মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
পরে উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন