বিজ্ঞাপন

বিরোধী দল নির্বাচনে অংশ নিয়ে বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি জানিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বিদ্যমান সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি জানিয়েছে।

তিনি আরও বলেন, অলি আহমেদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

এ সময় ৭০ অনুচ্ছেদ মেনে নিয়ে বিরোধী দলের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, তারা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছেন, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী তারা যে সংবিধান সংশোধন কমিটিতে শপথ নিয়েছেন, সেটি আর টেকে না।

দলের মহাসচিব কে হবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি দলের স্থায়ী কমিটি দেখবে। এটি দলীয় প্রধানের এখতিয়ার।

বিজ্ঞাপন

পড়ুন : সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন