বিজ্ঞাপন

শিবগঞ্জে অবৈধ অস্ত্র ও গানপাউডার জব্দ করেছে র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, বুলেট, হাসুয়া ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব-৫। পরে জব্দ করা মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার অপরাধ দমনে রাজশাহীসহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছিল র‌্যাবের একটি দল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ফাঁসিতলা এলাকার একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম রাখা হয়েছে।

পরে এসআই আক্তরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের ওই অভিযানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি সুটারগান, বুলেট, হাসুয়া এবং বোমা তৈরির ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডার জব্দ করা হয়।

জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন