বিজ্ঞাপন

রাজশাহীতে সিকিউরিটি গার্ডকে মারধর ও হত্যার হুমকি, গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় কর্মরত এক সিকিউরিটি গার্ডকে মারধর এবং ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজপাড়া থানায় অভিযোগের পর এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তি হলেন আরিফুল ইসলাম আরিফ (৩৭)। তিনি রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।

ঘটনার শিকার মোঃ সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

এ সময় আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে এসে তাকে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রচার করতে নিষেধ করেন। তবে নিরাপত্তাকর্মী তার দায়িত্ব পালন অব্যাহত রাখেন। এতে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে অভিযুক্ত আরিফ একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এসে তা ভুক্তভোগীর গলায় ধরে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। পরে তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ কমিশনারের নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কর্মস্থলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির হেফাজতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে রাজপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন মোঃ গাজিউর রহমান, উপ পুলিশ কমিশনার ও মুখপাত্র, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পড়ুন: রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে এবার যুক্ত হচ্ছে ‘ড্রোন সার্ভিলেন্স’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন