বিজ্ঞাপন

সাভারে মাদক সম্রাট শামীমের দুই সহযোগী গ্রেপ্তার

ঢাকার সাভারে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় ডিবি উত্তরের চৌকস টিম সাভারের রাজাসন পালোয়ানপাড়া এলাকায় মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করে মো. রাসেল বাবু (২২) ও মো. সজীব মিয়া (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, শর্টগানের কার্তুজ ১ রাউন্ড, ১টি বিদেশি ছোরা (নেপালি), ৩’শ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম গাঁজা, ২টি সিসিটিভি ক্যামেরা, ১টি ডিভিআর উদ্ধার করা হয়।আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী সাভারের রাজাসন এলাকার মাদক সম্রাট শামীম রেজার সহযোগী কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী মাদক সম্রাট শামীমের বাসার ভাড়াটিয়া।
সাভারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়ে শামীম বর্তমানে জেলে রয়েছে। গ্রেপ্তার দুইজনকে অধিক জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানা যাবে।

এদিকে, রাজাসন এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন, মাদক সম্রাট শামীম জেলে থাকলেও জেল থেকেই নিয়ন্ত্রণ করছে মাদকের কারবার। গ্রেপ্তার মো. রাসেল বাবু ও মো. সজীব মিয়া মাদক সম্রাট শামীম রেজার সহযোগী।

পড়ুন : মাছ-মুরগি ও ডিমের চড়া দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন