মেহেরপুর শহরের মানিক টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন শহরের নতুনপাড়া এলাকার আবু মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মানিক টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের যাত্রী রোকেয়া খাতুন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : মাছ-মুরগি ও ডিমের চড়া দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত
সা/


