বিজ্ঞাপন

পুনর্বণ্টন হচ্ছে মন্ত্রিপরিষদ, কারা পাচ্ছেন কোন মন্ত্রণালয়

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন সংসদ সদস্য যোগ হচ্ছেন। তাদের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদে বড় ধরনের পুনর্বণ্টন করা হচ্ছে। নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র তথ্য নিশ্চিত করেছে।

সূত্র অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার কথা রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা রয়েছেন।

সূত্র বলছে, আফরোজা খানম রিতাকে কৃষি অথবা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

অন্যদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে।

এ ছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

দরবার হলেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র আরও জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য ছয়টি পতাকাবাহী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন চার মন্ত্রী যেসব মন্ত্রণালয় পেতে পারেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন