বিজ্ঞাপন

সোনারগাঁওয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ২০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

‘মানুষ মানুষের জন্য’—এই আদর্শকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রায় ২০০ অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু। সভাপতিত্ব করেন বারদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, বারদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।


এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

পড়ুন: স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন