বিজ্ঞাপন

নৌকা ভ্রমণে গান-বাজনা নয়, মাদকের বিরুদ্ধে যুবসমাজের বার্তা

প্রচলিত আনন্দ-উচ্ছ্বাস কিংবা গান-বাজনার আয়োজন নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ার যুবসমাজ আয়োজন করে ব্যতিক্রমী নৌকা ভ্রমণ।

বিজ্ঞাপন

“যুব সমাজের অঙ্গীকার, মাদকমুক্ত দেশ আমাদের অধিকার” এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবসমাজের উদ্যোগে শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে তিতাস নদী থেকে নদী পথে ঐতিহাসিক হরিপুর জমিদার বাড়ি নাসিরনগরের উদ্দেশ্যে নৌযাত্রা শুরু করেন তারা।

আয়োজকরা জানান, নৌকা ভ্রমণকে কেন্দ্র করে প্রচলিত গান-বাজনা ও হইচইয়ের পরিবর্তে মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ সমাজের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি, সামাজিক দায়বদ্ধতা বাড়ানো এবং সুস্থ বিনোদনের চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নৌকা ভ্রমণে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার, টি-শার্ট ও ক্যাপের ব্যবস্থা করা হয়। আয়োজনটির সার্বিক সহযোগিতায় রয়েছেন মো. হেলিম মিয়া।

আয়োজকরা বলেন, তরুণদের আনন্দ-বিনোদনের পাশাপাশি তাদের মধ্যে সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ তৈরি করা জরুরি। সেই লক্ষ্যেই ব্যতিক্রমী এ আয়োজন। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজনের স্পন্সর নূরী-ইন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল খাঁন বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে শুধু বক্তব্য বা সভা-সেমিনার নয়, আনন্দের মধ্য দিয়েও সচেতনতা তৈরি করা সম্ভব। তাই আমরা নৌকা ভ্রমণকে একটি সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে নিয়েছি। আমাদের প্রত্যাশা, তরুণরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

পড়ুন: ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন