মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৯৫০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে হাড়াভাঙা হাজীপাড়া মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, কাজিপুর বিওপির বিশেষ টহল দল শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট জব্দ করে। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।
পরে জব্দ করা ট্যাবলেট গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের
সা/


