বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির পক্ষ থেকে শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেহেতু আসনটি (ঠাকুরগাঁও-১) শূন্য ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে।’

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’

এদিকে নতুন রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। এখন নির্বাচন কমিশন সচিবালয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপনির্বাচনের আয়োজন করবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন