বিজ্ঞাপন

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত বুধবার মর্মান্তিক ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (২২ আগস্ট) সকালে ও বিকেলে পৃথক সীমান্ত দিয়ে মরদেহগুলো বাংলাদেশে আনা হয়। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে বাংলাদেশে আনা হয়।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার রাতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

অন্যদিকে নিহত সাতজনের মধ্যে সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতাতেই সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পড়ুন : দেশে ফিরেছে সাজুর মরদেহ, ভারতে রেবতীর শেষকৃত্য সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন