রাজবাড়ীতে নিজ ঘরে ঢুকে ফারুক শেখ (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে গোয়ালন্দ পৌর জামতলা বাজার সংলগ্ন ইছাক মিয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ফারুক দৌলতদিয়া ফেরিঘাটে চা এর দোকান করতেন। সংসার জীবনে তিনি ছয়টি বিয়ে করলেও সব স্ত্রীর সঙ্গেই তার বিচ্ছেদ হয়ে যায়। যে কারণে তার ঘরে তিনি একাই থাকতেন। শুক্রবার দিবাগত সারারাত তিনি চা এর দোকান করে শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়েন। দুপুর ২ টার দিকে তার বড় ভাই ফরিদ তাকে ভাত দিতে এসে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ কর্মকর্তারা জানান- ধারালো অস্ত্র দিয়ে ফারুককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও তার দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে।
পড়ুন : নওগাঁয় মাদক মামলার সাক্ষীর গায়ে পেট্রল ঢেলে আগুন, অভিযুক্ত গ্রেপ্তার


