বিজ্ঞাপন

সুনামগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জে সরকারি সতীশ চন্দ্র গার্লস হাই স্কুলের দশম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি আলহাম হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব-৯। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল এ সাফল্য অর্জন করে।

‎র‍্যাব জানায়, গ্রেফতার হওয়া আলহাম হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলা নং-২৩ (তারিখ: ১০ আগস্ট ২০২৬), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারার মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি।

‎র‍্যাবের ভাষ্য অনুযায়ী, প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে আলহাম হোসেনের পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে যোগাযোগ বন্ধ করে দেন। প্রায় দেড় মাস আগে দেশে ফিরে অভিযুক্ত আবারও ছাত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং স্কুলে যাতায়াতের পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন।

‎পরিবারের সদস্যরা তাকে বিরত থাকার জন্য অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ওই স্কুলছাত্রীকে অপহরণের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

‎মামলার এজাহার অনুযায়ী, গত ৮ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে ছাত্রীটি বাড়ির সামনে হাঁটতে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আলহাম হোসেন ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

‎পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ১০ আগস্ট সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রধান আসামিকে গ্রেফতারের পাশাপাশি ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়।

‎র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : পরিবহন সংকটে নাকাল চট্টগ্রাম, যাত্রীদের ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন