জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বিজ্ঞাপন
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দেন তিনি। পরে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। একই সময়ে বিভাগে যে নৈতিক অবক্ষয় হয়েছে, তা থেকে বের হয়ে আসতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশকে নতুন দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে হবে।
এ সময় সংবাদমাধ্যমকে গণতন্ত্রের একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
পড়ুন: কলকাতায় ১৩ হোটেল বন্ধ, আরও ৫০টিকে কারণ দর্শানোর নোটিশ
আর/


