বিজ্ঞাপন

মোংলা-ঘাষিয়াখালী নৌ-চ্যানেলের ভাঙনরোধে পাইলিং বাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা-ঘাষিয়াখালী নৌ-চ্যানেলের ভাঙনরোধে পাইলিং বাঁধ নির্মাণ করা হবে।

আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকার ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন


এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল ও উপবিভাগীয় প্রকৌশলী মিরাজ মোল্লা।

প্রতিমন্ত্রী বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলের রামপাল অংশের রমজাইপুর গ্রামের অনেকাংশই ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এখনই এ ভাঙন প্রতিরোধ করা প্রয়োজন। এ ভাঙন রোধ করতে গেলে এখানে পাইলিং বাঁধ নির্মাণ করতে হবে। এ এলাকা চলমান ড্রেজিংয়ের প্রভাবেও ভাঙছে। এ ছাড়া এটা আন্তর্জাতিক নৌ রুট, এ পথ দিয়ে প্রতিনিয়ত নৌযান (জাহাজ) চলাচল করছে।


তিনি আরও বলেন, নৌযানের ঢেউ ও জোয়ার-ভাটার আঘাতে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। পাইলিং বাঁধ করা গেলে এ ভাঙন রোধ করা সম্ভব হবে। সাধারণ মানুষের বসবাসের নিরাপত্তায় এ ভাঙন রোধ করতে হবে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকরী ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে।

পড়ুন : ৩ বছরে সরকারি-বেসরকারি ৬৮ স্পর্শকাতর ঘটনার তথ্য ফাঁস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন