বিজ্ঞাপন

জিটিএ ৬ ফাঁস কাণ্ডে তোলপাড়, চাপে রকস্টার গেমস

মুক্তির আগেই বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬) নিয়ে বেশ বিপাকেই নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। কয়েকদিন আগে গেমটির বেশ কিছু ফুটেজ অনলাইনে ফাঁস হয়। যেখানে জিটিএ ৬-এর গেমপ্লের নানা দৃশ্য দেখা যায়। এর মধ্যে শোনা যাচ্ছে, গেমটির মধ্যে থাকা আরও কিছু দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে।

বিজ্ঞাপন

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাইবারলিক’ নামের একটি গ্রুপ একের পর এক ভিডিও প্রকাশ করে আসছিল। এমতাবস্থায় হ্যাকারদের শনাক্ত করতে এবং তথ্য ফাঁস ঠেকাতে মাইক্রোসফট ও ডিসকর্ডের দ্বারস্থ হয়েছে গেমটির প্রকাশক সংস্থা টেক-টু ইন্টারঅ্যাকটিভ এবং নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।

গত শনিবার সাইবারলিক গেমটির সপ্তম ভিডিও প্রকাশ করে। নতুন এই ফুটেজে জিটিএ গেমের পরিচিত কিছু দৃশ্য দেখা যায়। এতে গেমের মুখ্য চরিত্র জেসনকে দুটি গ্যাস স্টেশনে ডাকাতি করতে দেখা যায়, যার পেছনে ছুটতে থাকে পুলিশ। একপর্যায়ে তার গাড়ি ভয়াবহ দুর্ঘটনার শিকার হলে ক্যামেরার দৃশ্য স্লো মোশন হয়ে যায়। ভিডিওটির শেষাংশে জেসনকে একটি স্ট্রিপ ক্লাবের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তবে ক্লাবের ভেতরের কোনো দৃশ্য ভিডিওতে দেখানো হয়নি।

ফাঁস হওয়া সেই ভিডিওটিতে একটি জলছাপ (ওয়াটারমার্ক) ব্যবহার করা হয়েছে, যেখানে লেখা— ‘মার্কেট ক্যাপ ৩০ লাখ ডলার হলে স্ট্রিপ ক্লাবের ভেতরের দৃশ্য প্রকাশ করা হবে’। মূলত সাইবারলিক নিজেদের একটি ‘মিম কয়েন’ বা ক্রিপ্টোকারেন্সির প্রচারণার জন্যই এই কাজ করছে- এমনটাই উঠে এসেছে ফোর্বসের প্রতিবেদনে।

এদিকে, গত বুধবার প্রথম দফায় গেমটির দৃশ্য ফাঁসের ঘটনা সামনে আসার পর থেকে রকস্টার গেমস প্রকাশ্যে এসব ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেনি। যদিও গেমটির প্রকাশক সংস্থা টেক-টু ইন্টারঅ্যাকটিভ গত শুক্রবার নিউইয়র্কের একটি আদালতে ফাঁসের ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছে। শনিবার সাইবারলিক-এর ভিডিও প্রকাশের পর এবার হ্যাকারদের ধরতে মরিয়া হয়ে উঠেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। 

‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’-এর সর্বশেষ ট্রেলার প্রকাশের পর ১৮ মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কয়েক সপ্তাহ আগে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছিল, দীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে জনপ্রিয় এই গেমটির একটি বিশেষ ‘এক্সটেন্ডেড লুক’ নেটফ্লিক্সের একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে। এমন সময়ে একের পর এক ফাঁসের ঘটনা নির্মাতাদের গেম মুক্তিতে চাপে ফেলে দিয়েছে।

পড়ুন:ঢাকার যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে আজ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন