বিজ্ঞাপন

চরফ্যাশনে জামায়াত নেতার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ ফ্যান চুরি

ভোলার চরফ্যাশনে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০টি বৈদ্যুতিক ফ্যান চুরির অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতের কোনো একসময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকায় অবস্থিত আল-আরাফাহ কিন্ডারগার্টেন থেকে এসব ফ্যান চুরি হয়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পরিচালক ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম জানান, রোববার ক্লাস শেষে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকালে দপ্তরি স্কুল খুলে বিভিন্ন শ্রেণিকক্ষের মোট ১০টি ফ্যান দেখতে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, পাশের একটি গাছ বেয়ে চোরেরা প্রতিষ্ঠানে প্রবেশ করে। পরে তালা ভেঙে বিভিন্ন কক্ষ থেকে ফ্যান খুলে নিয়ে যায়। এ সময় প্রতিষ্ঠানের লাইব্রেরির তিনটি ড্রয়ার ভেঙে কাগজপত্র তছনছ করা হয়। তবে প্রতিষ্ঠানে টাকা-পয়সা না থাকায় নগদ অর্থ নিতে পারেনি চোরেরা।

মাওলানা আবুল কাশেম আরও বলেন, প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। এখানে কোনো নৈশপ্রহরী নেই। এ ঘটনায় চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা উদ্বেগজনক। রাতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় চোরেরা সহজেই সুযোগ নিতে পারে বলে মনে করছেন তারা।

অভিভাবকরা বলেন, শ্রেণিকক্ষের ফ্যান চুরি হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে ভোগান্তি তৈরি হতে পারে। দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন : ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন