বিজ্ঞাপন

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও কৃষক সমিতির প্রতিবাদী জামায়েত

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও কৃষক সমিতির উদ্যোগে সার কেলেংকারী বন্ধ ও পাটের ন্যূনতম লাভজনক মূল্য নির্ধারণের দাবিতে ২৪ আগস্ট ২০২৬ সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী জমায়েত অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক কৃষক নেতা শেখ নাসির উদ্দিন।

নাসির উদ্দীন বক্তব্য বলেন (১)সার কেলেংকারী বন্ধে প্রতিটি ইউনিয় কৃষক সমবায়কে সারের ডিলারশিপ দেওয়া হোক (২) পাঠ সহ কৃষকের উৎপাদিত ফসলের কৃষি পণ্যের ন্যূনতম লাভজনক মূল্য নিশ্চয়তা আইন প্রণয় করা জোর দাবি করেন। আমার মাঠের কৃষক ভাইরা যখন কৃষি ফলনের সময় চাহিদামত সার না পায় তখন তারা দিশাহারা পাগল হয়ে যায় এদায় সরকার কে নিতে হবে।


বিগত ১৯৯৬ সালে কৃষকরা চাহিদামত সার না পাওয়া তখন তার রাস্তায় আন্দোলন শুরু করে সরকার তাঁদের উপর পুলিশ বাহিনী দ্বারা নির্যাতন চালায় এতে অনেকেই আহত হয় ও ২২ জন কৃষক মারা যায়।

নাছির উদ্দীন বলেন কোন সরকার জাতীয় সংসদে কৃষকদের অধিকারের পক্ষে কথা বলা তেমন একটা দেখা যায় না। কৃষকদের জন্য জাতীয় সংসদে আসন রাখা জরুরী দরকার মনে করি কারণ বাজেটের সময় তারা কথা বলতে পারবে কৃষকের কষ্ট কৃষক বুঝে যদি মহিলা সংরক্ষিত আসন হয়ে থাকে তাহলে কৃষক দের জাতীয় সংসদে আসন তৈরী আইন পাশ করার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি করচ্ছি।

শেখ নাছির উদ্দীন বলেন এদেশে প্রতিটা আন্দোলন সংগ্রামে মেহনতী কৃষক শ্রমিকদের ভূমিকা রয়েছে, এখনো সময় আছে কৃষকদের ন্যায্য অধিকারটুকু দেওয়া দরকার। রোদে পুরে ও ঝড়বৃষ্টিতে ভিজে প্রান্তিক কৃষক কষ্ট করে মাঠে ফসল উৎপাদন করে থাকে সেই ফসল সারা দেশব্যাপী বাজার থেকে আমরা সংগ্রহ করে থাকি। আমরা কখনো কি কৃষক পরিবারে কথা বা চিন্তা করি তাদের পরিবার নিয়ে কেমন আছে। কৃষক কৃষি কাজ করছে বলে আমরা খাবার পাই যে দেশ কৃষি উপর নির্ভরশীল সেই কৃষক দের কতটুকু মূল্যায়ন করি আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি সবাই। এখনো পত্রপত্রিকা ও মিডিয়া দেখা যায় কৃষক ভাইরা সার তেল বিদ্যুৎ সংকটের কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের কৃষি আইন অধিকার বাস্তবায়ন করা হোক।

আরো বক্তব্য রাখেন কৃষক সমিতির আহবায়ক চাষী মাসুম সঞ্চালনা করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সদস্য আসাদুজ্জামান বিকাশ।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইজিবাইক চালকের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন