বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রথম এককভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো জোট নয়, বরং এককভাবে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের প্রায় ৫ হাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে এনসিপি। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম উল্লেখ করেন, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১০০টিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি তরুণদের নতুন এই রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দেশের অধিকাংশ চালক ‘হেলপার থেকে ড্রাইভার’: সড়কমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন