বাংলাদেশ দলিল লেখক সমিতির নোয়াখালী জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) নোয়াখালী সদর উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত কমিটি গঠন ও পরিচিতি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠনের পর ঘোষণা করা হয়।
সদর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক সাইফুদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন নয়নের সঞ্চালনায় সভায় জেলার সাতটি উপজেলার দলিল লেখক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা ও উপজেলা দলিল লেখক সমিতির নেতারা বক্তব্য দেন। এ সময় নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সভায় ভোটাভোটির পরিবর্তে উন্মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উন্মুক্ত আলোচনার ভিত্তিতে ৩৩ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সদর উপজেলা দলিল লেখক সমিতির দলিল লেখক সায়েম সোহানকে সভাপতি এবং আজিজুর রহমান মিঠুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে ফারুক হোসেন নয়ন এবং কোষাধ্যক্ষ পদে বাহার উদ্দিন নির্বাচিত হয়েছেন।
সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতারা বলেন, জেলা দলিল লেখক সমিতির কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি দলিল লেখকদের স্বাস্থ্যসেবা ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট যুগোপযোগী বিভিন্ন দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
পড়ুন : মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


