হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। এর অংশ হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ৪৫টি তেল ও গ্যাসবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। পাশাপাশি এসব জাহাজের সঙ্গে পণ্য স্থানান্তরের কাজে যুক্ত অন্য নৌযানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইরানের নবগঠিত ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’। হরমুজ প্রণালির ব্যবস্থাপনার জন্য সম্প্রতি সংস্থাটি গঠন করেছে ইরান।
সংস্থাটি জানিয়েছে, কালো তালিকাভুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে জরিমানা, আটক এবং সেগুলোতে থাকা পণ্য জব্দের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।
ইরানের এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছে। এর আগে নতুন করে যুক্তরাষ্ট্র কোনো হুমকি দিলে তার জবাব ‘বিধ্বংসী’ হবে বলে সতর্ক করেছিল ইরান।
পড়ুন: আলোচিত আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
আর/


