বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটে ৩০ জন যুব সদস্যের অংশগ্রহণে রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) চাঁদপুর ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিটের এডহক কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিট কার্যকরী এডহক কমিটির সদস্য তমাল কুমার ঘোষ, সাংবাদিক সোহেল রুশদী, ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর খান, মোঃ রিয়াজুর রহমান রানা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক জনাব নুরুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের আজীবন সদস্য মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর ইউনিটের যুব প্রধান সহ ইউনিটের অন্যান্য যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।
প্রশিক্ষণের মাধ্যমে যুব সদস্যদের প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান এবং মানবিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে আরও দক্ষতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মানবতার সেবায় দক্ষতা অর্জন—দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের এই প্রশিক্ষণ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
পড়ুন : স্বর্ণের দাম বেড়ে ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
সা/


