বিজ্ঞাপন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় যুবলীগ নেতা রিমান্ডে

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আসামি কাশেমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা তুলে ধরেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পড়ুন : ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন