ঢাকার দোহার উপজেলার বৈটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সুমাইয়া আক্তার মেরিনাকে ফুল দিয়ে বরণ ও নবনির্বাচিত সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত সভাপতি সুমাইয়া আক্তার মেরিনা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এক সাথে কাজ করার আওবান জানান।
বৈটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা নাছরীন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. মোকসেদ. কানিজ ফাতেমা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, আনোয়ার হোসেন খান, অভিভাবক সদস্য, মো. রফিকুল ইসলাম, হুমাইয়া তানজিল, সানজিদা আক্তার, মো. মোসারফ হোসেন, হযরত আলী, শিক্ষক প্রতিনিধি কনক আক্তারসহ আরও অনেকে।
পড়ুন:ট্রলার ডুবি জীবিত উদ্ধার ৮, নিখোঁজ ৫, পরিবারের দাবি বেঁচে নেই কেউ
ইমি/


