বিজ্ঞাপন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজশাহীর পবায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে দারুশা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে জাতীয় দিবস অনেক বেড়ে গেছে, যেগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এই দল নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেওয়া হবে এবং মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, “দলের মধ্যে যেসব ক্ষতিকর উপাদান বা অনিয়ম রয়েছে তা দূর করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে কেউ আমাদের দিকে আঙুল তোলার সুযোগ পায়।” একইসঙ্গে তিনি সবাইকে দুর্নীতি ও মাদকমুক্ত থাকার আহ্বান জানান।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এসব সুবিধা সব সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে।” সার বণ্টন নিয়ে কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সব মন্ত্রী ও সংসদ সদস্যরা দিনরাত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি দলের ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে সভার শেষ পর্বে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মতামত গ্রহণ করা হয় এবং আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম মাস্টার। নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবর রহমান, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, বড়গাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোহেল রানা, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রফেসর রেজাউল করিম, সদস্য সচিব মোখলেসুর রহমান, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক এবং সাবেক কার্যনির্বাহী সদস্য মাজদার রহমান।

এছাড়া সভায় পবা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মশক নিধন কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন