বিজ্ঞাপন

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন

বিজয় সালগাঁওকর ও তার পরিবারের রহস্যময় গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আবারও পর্দায় ফিরছেন অজয় দেবগন। বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রথম পোস্টার প্রকাশ করেন অজয় দেবগন। পোস্টারে লেখা রয়েছে-‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’।

‘দৃশ্যম ৩’ পরিচালনা করছেন অভিষেক পাঠক। এতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন। তার সঙ্গে থাকছেন টাবু, শ্রিয়া শরণ ও রজত কাপুর।

এবারের কিস্তিতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতকে।

সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বক্স অফিসে আরও বড় সাফল্য পায় এবং প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে।

মালয়ালাম ভাষার মূল ফ্র্যাঞ্চাইজি থেকে অনুপ্রাণিত হিন্দি ‘দৃশ্যম’ সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। হিন্দি সংস্করণের তৃতীয় কিস্তির মাধ্যমে গল্পটির সমাপ্তি টানার কথা থাকলেও মালয়ালাম ফ্র্যাঞ্চাইজি এগিয়ে যাচ্ছে।

২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালয়ালাম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী ২৪২ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর ও অভিনেতা মোহনলাল জানিয়েছেন, মালয়ালাম ভাষায় ‘দৃশ্যম’-এর চতুর্থ কিস্তির কাজ শুরু হতে যাচ্ছে।

পড়ুন : অভিনব জুতা পরে লালগালিচায় নজর কাড়লেন মার্গারেট কোয়ালি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন