বিজ্ঞাপন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকার ল্যাপটপ-ট্যাব জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড পেল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব পণ্য বাজার মূল্য দাঁড়ায় দুই কোটি সাত লাখ ২১ হাজার ৫৭০ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গরবার (২৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযানের দুই চালানে ঘোষিত মূল্য ছিল পাঁচ হাজার ৫০০ মার্কিন ডলার। অথচ পরীক্ষা ও মূল্যায়নের পর সম্মিলিত নির্ধারিত মূল্য দাঁড়ায় এক লাখ ৬৭ হাজার ৭৮৬ ডলার। যা দেশিয় মুদ্রায় দাঁড়ায় দুই কোটি সাত লাখ ২১ হাজার ৫৭০ টাকা। এছাড়া গাড়ির যন্ত্রাংশসহ অন্যান্য পণ্যও পাওয়া গেছে।

চালান দুটির আমদানিকারক সরদার গ্লোবাল ট্রেড এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ফাহিম ফাইভ স্টার লিমিটেড।

প্রথম চালানটিতে ঘোষিত মূল্য তিন হাজার ৫০০ মার্কিন ডলার। কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর সংশোধিত নির্ধারিত মূল্য দাঁড়ায় এক লাখ তিন হাজার ৩২৭ ডলার। যা দেশিয় মুদ্রায় দাঁড়ায় এক কোটি ২৭ লাখ ৮৫ গাহার ৫৮৪ টাকা। পরীক্ষায় এ চালানে ৫৪৩টি এইচপি কোর আই-৫ ল্যাপটপ, ১৮৭টি এইচপি কোর আই-৩ ল্যাপটপ এবং মিনি পিসি হিসেবে ঘোষিত কিন্তু পরীক্ষায় পাওয়া আরও ১০টি এইচপি কোর আই-৫ ল্যাপটপ পাওয়া যায়। এছাড়া পাওয়া গেল ৫৫টি ট্যাব ও ৫টি আইপ্যাড। সংশ্লিষ্ট ঘোষণার বিপরীতে ৪৩টি অতিরিক্ত ল্যাপটপ পাওয়ার গিয়েছে।

দ্বিতীয় চালানটির ঘোষিত মূল্য দুই হাজার মার্কিন ডলার। পরীক্ষা ও মূল্যায়নের পর সংশোধিত নির্ধারিত মূল্য দাঁড়ায় ৬৪ হাজার ২৫৯ ডলার। যা দেশিয় মুদ্রায় দাঁড়ায় ৭৯ লাখ ৩৫ হাজার ৯৮৬ টাকা। পরীক্ষায় এ চালানে ৪৬টি কোর আই-৩ ল্যাপটপ ও ৩৮১টি কোর আই-৫ ল্যাপটপ পাওয়া গেল। পাশাপাশি ৩৫টি ট্যাব ও ৫টি আইপ্যাড পাওয়া গেল। ঘোষিত ল্যাপটপের তুলনায় ৩৯টি অতিরিক্ত ল্যাপটপ পাওয়া গেছে।

পড়ুন : চট্টগ্রামে আজ ঐতিহ্যবাহী জশনে জুলুস, উৎসবমুখর পরিবেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন