টাঙ্গাইলের মির্জাপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম. এ. জলিল।
পরিদর্শন উপলক্ষে জেলা পুলিশ, টাঙ্গাইলের পক্ষ থেকে অ্যাডিশনাল ডিআইজি এম. এ. জলিলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মির্জাপুর থানা প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
বার্ষিক পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি থানার বিভিন্ন রেজিস্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, মামলা সংক্রান্ত নথিপত্র, অপরাধ সংক্রান্ত তথ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।
তিনি জনসাধারণকে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আদনান মুস্তাফিজসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং মির্জাপুর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
পড়ুন : ক্রিটের দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
সা/


